• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬
  • শেষ আপডেট ২১ সেকেন্ড পূর্বে
এম. সুরুজ্জামান
শেরপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৯ জুন, ২০২৬, ০৩:৪৭ দুপুর

নালিতাবাড়ীতে নিখোঁজ ৬ মাদরাসা শিক্ষার্থীর মধ্যে ৫ জন উদ্ধার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা উপজেলায় নিখোঁজ হওয়া ছয় মাদরাসা শিক্ষার্থীর মধ্যে পাঁচ জনকে উদ্ধার করেছে পুলিশ ও তাদের স্বজনরা। উদ্ধার হওয়া শিক্ষার্থীদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। তবে এখনও ইস্রাফিল আলম (১৫) নামের একজন মাদরাসা শিক্ষার্থীর কোন সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধার করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

আজ মঙ্গলবার (৯ জুন) সকালে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, উদ্ধার হওয়া পাঁচ শিক্ষার্থীর কাউকেই অপহরণ করা হয়নি। তারা নিজেদের ইচ্ছায় বিভিন্নস্থানে চলে গিয়ে লুকিয়ে ছিল। এদিকে, নিখোঁজ হওয়া ছয় শিক্ষার্থীর মধ্যে পাঁচ জন উদ্ধার হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।

এর আগে সোমবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনানী বাজার বড় মসজিদ এলাকা থেকে তিনজন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। তারা হলো- উপজেলার পাঁচগাঁও গ্রামের উকিল মিয়ার ছেলে রাব্বানী (১১), মানিক মিয়ার ছেলে তোফায়েল (১২) এবং আব্দুল আওয়ালের ছেলে রাসেল (১৩)।

একই দিন বিকেলে নালিতাবাড়ীর আড়াইআনী বাজারের খাদ্যগুদাম এলাকা থেকে ওয়াসিমের ছেলে আব্দুল্লাহ আনসারীকে (১০) উদ্ধার করা হয়। পরে রাতে রাজধানী ঢাকার মহাখালী এলাকা থেকে খন্দকার মোবারক হোসেনের ছেলে খন্দকার মাশরাফির (১২) সন্ধান পান তার স্বজনরা।

সুত্রে জানা গেছে, গত বুধবার (২৭ মে) উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সীমান্তবর্তী বুরুঙ্গা কালাপানি গ্রাম থেকে নিখোঁজ হয় এক মাদরাসা শিক্ষার্থী। গত শনিবার শহরের আড়াইআনী বাজার এলাকা থেকে আরেক শিক্ষার্থী নিখোঁজ হয়। গত রোববার দুপুরে পাঁচগাঁও ইক্বরা মডেল হাফেজিয়া মাদরাসার ৩ শিক্ষার্থী একযোগে নিখোঁজ হয়। এছাড়া সোমবার শহরের আড়াইআনী বাজারের জেলখানা মোড় এলাকা থেকে আরও এক শিক্ষার্থীসহ ৬ জন নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় উদ্বিগ্ন অভিভাবকরা নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করে।

এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে শেরপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো. আফসান আল আলম এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল উদ্ধার অভিযানে নামে। অভিযানের একপর্যায়ে পৌরশহরের খাদ্যগুদাম এলাকা থেকে একজন, সন্ধ্যার পর তিনানী বাজার বড় মসজিদ এলাকা থেকে তিনজন ও ঢাকা থেকে একজনসহ মোট পাঁচজন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

শেরপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো. আফসান আল আলম ও নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান শিশু উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ হওয়া ছয় জন শিক্ষার্থীর মধ্যে পাঁচ জনকে উদ্ধার করা হয়েছে।

এদের কেউই অপহৃত হয়নি। নিজেদের ইচ্ছায় লুকিয়ে ছিল। তারা আরও জানান, উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি গ্রামের আব্দুল হাই এর ছেলে ইস্রাফিল আলম নামে অপর এক শিক্ষার্থীর সন্ধানে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]