• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৪ জুন, ২০২৬
  • শেষ আপডেট ১ ঘন্টা পূর্বে
এহসানুল হক মিয়া
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৯ জুন, ২০২৬, ০৭:০৩ বিকাল

কর্মদক্ষতার স্বীকৃতি: ফরিদপুরে শ্রেষ্ঠ সার্কেল অফিসার এএসপি আল ফাহাদ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ফরিদপুরে দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই পেশাগত দক্ষতা ও কর্মতৎপরতার স্বীকৃতি হিসেবে জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন নগরকান্দা-সালথা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহম্মদ আল ফাহাদ।

মঙ্গলবার (৯ জুন) ফরিদপুর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। সভায় ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। জেলা পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি ৪০তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা মুহম্মদ আল ফাহাদ নগরকান্দা-সালথা সার্কেলের দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনের শুরু থেকেই তিনি অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান পরিচালনা, ওয়ারেন্ট তামিল, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। এসব কর্মকাণ্ডের মূল্যায়নেই তাকে জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত করা হয়েছে।

সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় তিঁনি বলেন, “ফরিদপুরে যোগদানের পর প্রথম মাসেই জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে স্বীকৃতি পাওয়া আমার জন্য অত্যন্ত গৌরবের। দাঙ্গাপ্রবণ নগরকান্দা-সালথা সার্কেলে আইনশৃঙ্খলা রক্ষা করা যেমন চ্যালেঞ্জিং, তেমনি দায়িত্ব পালনের ক্ষেত্রে এটি এক অনন্য অভিজ্ঞতা। পুলিশ সুপার স্যারের সার্বিক দিকনির্দেশনা ও নেতৃত্ব আমাকে আরও নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করেছে। এই অর্জন শুধু আমার একার নয়; নগরকান্দা ও সালথা থানার সকল কর্মকর্তা ও সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমি এই স্বীকৃতি আমার সার্কেলের প্রতিটি অফিসার ও ফোর্সকে উৎসর্গ করছি।”

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আজম খানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]