• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১০ জুন, ২০২৬
  • শেষ আপডেট ২ সেকেন্ড পূর্বে
শাহাদুল ইসলাম সাজু
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত : ১০ জুন, ২০২৬, ০৯:১৩ সকাল

আক্কেলপুরে ছয় ঘণ্টায় ৩ জনের মরদেহ উদ্ধার

ফাইল ফটো

‎জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় পৃথক তিনটি স্থান থেকে ছয় ঘণ্টার ব্যবধানে দুই নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে এসব মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। স্বজনদের দাবি, এক নারী গলায় ওড়না পেঁচিয়ে এবং অন্য নারী ও এক পুরুষ গ্যাস ট্যাবলেট খেয়ে মারা গেছেন। ‎নিহত ব্যক্তিরা হলেন আক্কেলপুর পৌর এলাকার খামার কেশবপুর মহল্লার উত্তম চৌধুরীর স্ত্রী শ্রীমতি সাবিত্রী চৌধুরী (২৫), উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের আওয়ালগাড়ী বড় মসজিদ এলাকার নুরুল ইসলামের স্ত্রী বুলি বেওয়া (৭৬) এবং রায়কালী ইউনিয়নের দেওড়া গ্রামের কমল চন্দ্র বর্মণের ছেলে শিপন চন্দ্র বর্মণ (২৯)। প্রাথমিক ভাবে পারিবারিক কলহের জেরে ওই তিনজন আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৃথক তিনটি ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে সেগুলো ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি ও তিনটি মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় পুলিশ।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, তিনটি লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া অনুযায়ী আজ বুধবার ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। স্বজনেরা আত্মহত্যার কথা বললেও মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলেও জানান ওসি শাহীন রেজা।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]