নড়াইলের লোহাগড়া উপজেলায় কর্মস্থলে যাওয়ার পথে কালনা-যশোর মহাসড়কের মধুমতি ইট ভাটার সামনের ট্রাকের ধাক্কায় অটোভ্যানে থাকা এক নারী নিহত হয়েছেন। বুধবার (১০ জুন) সকালে উপজেলার মধুমতি ইট ভাটার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে যশোরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। নিহত ওই নারীর নাম আমেনা হাসান বিপাশা (৩০)। তিনি উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচর গ্রামের বাসিন্দা এবং সাংবাদিক তানভীর আহমেদ রুবেলের স্ত্রী। তিনি পাংখারচর কমিউনিটি ক্লিনিকে কর্মরত ছিলেন।
নিহতের স্বজন সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার সকালে লক্ষীপাশার বাসা থেকে অটোভ্যানে করে কর্মস্থল পাংখারচর কমিউনিটি ক্লিনিকের উদ্দেশ্যে রওনা দেন আমেনা হাসান বিপাশা। পথে কালনা-যশোর মহাসড়কের মধুমতি ইটভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রæত তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোরে নেয়ার পরামর্শ দেন। পরে যশোরে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে তিনি মারা যান।
নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানান, “সড়ক দুর্ঘটনায় আহত হয়ে যশোরে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার বিষয়টি অবগত হয়েছি।”
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর