নীলফামারীর কিশোরগঞ্জে তামাক নিয়ন্ত্রণে উপজেলা টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন সভাকক্ষে বৃহস্পতিবার এ সভা অনুষ্ঠিত হয়। "তামাক কোম্পানীর কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি" স্লোগান নিয়ে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নীল রতন দেব, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহজাদি বেগম, উপজেলা শিক্ষা অফিসার ড. মাহমুদা খাতুন, প্রেসক্লাব সভাপতি আবু হাসান শেখ প্রমুখ।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর