যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র আজ রাতেই ইরানকে ‘খুব কঠোরভাবে’ আঘাত করবে। একই সঙ্গে তিনি ইরানের গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস অবকাঠামোর নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ভবিষ্যতের কোনো এক সময়ে ইরানের খার্গ দ্বীপসহ গুরুত্বপূর্ণ তেল ও জ্বালানি স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র। তিনি দাবি করেন, ভেনেজুয়েলার মতো ইরানের তেল ও গ্যাস বাজারের ওপরও পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব।
ট্রাম্প আরও দাবি করেন, ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতা ইতোমধ্যে ধ্বংস হয়ে গেছে।
উল্লেখ্য, খার্গ দ্বীপ ইরানের তেল রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র। দেশটির বড় অংশের অপরিশোধিত তেল এখান থেকেই বিশ্ববাজারে রপ্তানি করা হয়।
ট্রাম্পের এ মন্তব্যকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। তবে এ বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা।
সাজু/নিএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর