• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৪০ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১২ জুন, ২০২৬, ১২:১৪ দুপুর

সুদানে ড্রোন হামলায় ২৩ জন নিহত

ফাইল ফটো

সুদানের মধ্যাঞ্চলীয় শহর এল-ওবেইদে ড্রোন হামলায় অন্তত ১৫ থেকে ২৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তা ও মানবাধিকার সংগঠনগুলো। বৃহস্পতিবার (১১ জুন) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বুধবার রাতভর চালানো হামলায় বহু মানুষ হতাহত হন। আলজাজিরার খবর।

স্থানীয় মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি লাউয়ার্স জানিয়েছে, হামলায় ২৩ জন নিহত এবং আরও ১৯ জন আহত হয়েছেন। অন্যদিকে, এল-ওবেইদ হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ১৫ জন নিহত ও ১০ জনের বেশি আহত হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, ড্রোন হামলাগুলো আবাসিক এলাকা, একটি জানাজার সমাবেশ, খাদ্যপণ্য বহনকারী ট্রাক এবং সেনাবাহিনীর অবস্থানের কাছাকাছি এলাকায় আঘাত হানে।

ইমার্জেন্সি লইয়ার্স এই হামলার জন্য আরএসএফকে দায়ী করেছে। তবে আরএসএফ তাৎক্ষণিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি এবং অভিযোগটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ঘটনাটি এমন সময় ঘটলো, যখন এক সপ্তাহেরও কম সময় আগে আবু জাইমা শহরের প্রধান বাজারে আরেকটি ড্রোন হামলায় অন্তত ১১ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হন। ওই হামলার দায়ও এখনো কোনো পক্ষ স্বীকার করেনি।

২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া সুদানের সংঘাতে ড্রোন যুদ্ধ ক্রমেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সারা দেশে ড্রোন হামলায় নিহত হয়েছেন অন্তত ৮৮০ বেসামরিক নাগরিক।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]