নীলফামারীর কিশোরগঞ্জে সংসদ সদস্য আব্দুল মুনতাকিম খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রকল্পগুলো পরিদর্শন করেছেন। শুক্রবার সকালে কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত 'স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন' অনুষ্ঠানে খুদে বিজ্ঞানীরা তাঁদের আইডিয়া ও চর্চায় তৈরি প্রকল্পগুলো তুলে ধরেন।
কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের খুদে বিজ্ঞানীরা প্রায় ১৪টি প্রকল্প প্রদর্শন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। বক্তব্য রাখেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ উজ জামান, প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখ, অধ্যক্ষ মুকুল হোসেন এবং উপজেলা জামায়াতের নায়েবে আমীর আখতারুজ্জামান বাদল।
এছাড়াও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মাহফুজাল রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শিব্বির আহমেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর