• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • শেষ আপডেট ১৯ সেকেন্ড পূর্বে
আবু সাইদ
রৌমারি, কুডিগ্রাম প্রতিনিধি
প্রকাশিত : ১২ জুন, ২০২৬, ১১:৩৯ রাত

মেধা ও সৃজনশীলতার উৎসব, রৌমারীতে অনুষ্ঠিত হলো উদ্ভাবনী প্রতিযোগিতা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

দেশের শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে ‘স্মার্ট ও উদ্ভাবনী বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে "Startup ,science project and innovation idea showcasing Program 2026" প্রতিযোগিতা। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের আয়োজন রৌমারী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকাল ১০টায় রৌমারী উপজেলা অডিটোরিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক সংসদ সদস্য ২৮ কুড়িগ্রাম-৪ আসন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন। আরও যারা উপস্থিত ছিলেন, রৌমারী কেরামতি আদর্শ ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুপার মোহাম্মদ মোকছেদ আলী, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন ও সংশিষ্ট শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী দলগুলো তাদের নিজস্ব উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট এবং ভবিষ্যতমুখী ইনোভেশন আইডিয়া উপস্থাপন করে।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিনজন শিক্ষার্থী এবং দুইজন শিক্ষকের সমন্বয়ে একটি দল গঠন করা হয়েছে। উপজেলা পর্যায়ে নির্বাচিত সেরা দলগুলো পরবর্তীতে জেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে। জেলা পর্যায়ের প্রতিযোগিতা আগামী ১৪ জুন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর পর্যায়ক্রমে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী বিজয়ী দলগুলোর জন্য আকর্ষণীয় পুরস্কারেরও ঘোষণা দেওয়া হয়েছে। জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী প্রতিটি শিক্ষার্থী ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ২০ হাজার টাকা এবং প্রতিটি শিক্ষক ৩০ হাজার টাকা করে সম্মাননা ভাতা পাবেন।

প্রতিযোগিতার বিষয়ে আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বাস্তবমুখী ও পরিবেশবান্ধব উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে হাতের কাছের উপকরণ ও বর্জ্য সামগ্রী ব্যবহার করে প্রজেক্ট তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি বিদ্যুৎ ও রাসায়নিক পদার্থ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই শিক্ষকদের তত্ত্বাবধানে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।

অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মুক্তার হোসেন।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]