• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৩ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
সাইফুল ইসলাম তালুকদার
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত : ১৩ জুন, ২০২৬, ০৮:৫৭ রাত

ঈশ্বরগঞ্জে সুজনের ৫ম মৌসুমি ফল মেলা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সামাজিক সংগঠন সু-শাসনের জন্য নাগরিক সুজনের উদ্যোগে ঈশ্বরগঞ্জে ৫ম বারের মতো অনুষ্ঠিত হলো মৌসুমি ফল মেলা। শনিবার উপজেলার শশী কিন্ডারগার্টেনে সুজন সভাপতি সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এ কে এম আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, প্রেসকাব সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক রাসেল আমিন রিপন, সুজন সহ-সভাপতি অলক ঘোষ ছোটন, যুগ্ম-সম্পাদক রেজাউল করিম রাজু, সহ-কোষাধ্যক্ষ হাবিবুর রহমান শাহীন, শিক্ষক গোলাম মোস্তফা বাবুল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম ভূঁইয়া মনি বলেন, এ ঐতিহ্য ধরে রাখতে সকলকে এগিয়ে আসতে হবে। জ্যৈষ্ঠ মাসের দেশীয় ফল আমাদের কৃষি ঐতিহ্য, সংস্কৃতি ও পুষ্টির অন্যতম উৎস। নতুন প্রজন্মের কাছে দেশীয় ফলের পরিচিতি বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি জোরদারে এ ধরনের আয়োজন গুরুত্ব পূর্ণ ভূমিকা রাখে।

যুগ্ম-আহ্বায়ক আতিকুর রাজ্জাক হীরা বলেন, আমি সুজনের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই। বর্তমান প্রজন্মকে দেশীয় ফল লোকজ সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের সঙ্গে পরিচিত করতে এ ধরনের অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে সাইফুল ইসলাম তালুকদার বলেন, সুজনের এ ফল মেলা শুধু ফল ভোজনের অনুষ্ঠান নয় এটি পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি বন্ধনের এক অনন্য মিলন মেলা।

সুজন সম্পাদক নীলকণ্ঠ আইচ মজুমদার স্বাগত বক্তব্যে বলেন, দেশীয় ফলের প্রতি মানুষের আগ্রহ বাড়ানো এবং সামাজিক সম্পর্ক সুদৃঢ় করাই এ আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে দেশী ফল আম, জাম, কাঁঠাল, লিচু, লটকন, কলা, আনারস, ড্রাগন, তালের আঁশসহ, মুড়ি, চিঁড়া, দই পরিবেশন করা হয়। আনন্দঘন পরিবেশে অতিথিরা ফলাহারে অংশ নেন।

আলোচনা ও ফলাহার শেষে কলতান সংগীত একাডেমির আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন একাডেমির পরিচালক দীপু মোহম্মদ, মাহফুজ আহমেদ, শিক্ষার্থী পরিজাত চৌধুরী তরী, শ্রেয়ান ঘোষ, মারজানা তাবাস্সুম সাবা প্রমুখ।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]