রাজবাড়ীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত দুইজন নারী-পুরুষ নিহত হয়ছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে রাজবাড়ী রেলওয়ে থানার এসআই আওলাদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার দিবাগত রাতে খবর পেয়ে রাজবাড়ীর কুটি পাঁচুরিয়া এলাকা থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক নারী এবং মঙ্গলবার সকালে বড়লক্ষীপুর রেললাইনের পাশ থেকে ৩২ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কোন ট্রেনে দূর্ঘটনা ঘটেছে তা জানা যায় নাই। নিহতদের নাম পরিচয় সনাক্তের চেষ্টা করা হচ্ছে।
রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাষ্টার মোছাঃ মাহবুব শাহিনুর জানান, ঘটনা দু্ইটির বিষয় তিনি শুনেছেন, তবে অফিসিয়ালি এ বিষয়ে কেউ কিছু জানান নাই।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর