• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৪ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
মোঃ মনিরুজ্জামান
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত : ১৪ জুন, ২০২৬, ১০:৩০ রাত

আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্বচ্ছাসেবী সংগঠন আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থার কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে আগামী দুই বছরের জন্য নতুন (আংশিক) কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (১৪ জুন) বিকেলে উপজেলার কেজি পাড়ায় সংগঠনের কার্যালয়ে মতিয়ার রহমান মুরাদকে সভাপতি, অনিক চন্দ্র দেব সাধারণ সম্পাদক ও রোকনুজ্জামান নবীনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়ে এই কমিটি ঘোষণা করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সংগঠনের উপদেষ্টা পরিষদের অনুমোদনক্রমে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন, বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন এবং সাংগঠনিক কার্যক্রমের বিস্তারিত রূপরেখা জমা দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

নবনির্বাচিত নেতৃত্ব সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে এবং মানবিক, দক্ষ ও সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, মাদকমুক্ত, দক্ষ ও মানবিক যুব সমাজ গড়ার লক্ষ্যে ২০১৮ সালে প্রতিষ্ঠিত আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠালগ্ন থেকে খেলাধুলা, মানবিক সহায়তা, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, রক্তদান, পরিবেশ সংরক্ষণ, সাংস্কৃতিক চর্চা এবং বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি সমাজে ইতিবাচক পরিবর্তন ও যুবসমাজের সক্ষমতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]