তিনটি মামলায় জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগম। সোমবার (১৫ জুন) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন।
এর আগে গত বছরের ১২ মে রাত প্রায় পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সংগীতশিল্পী হিসেবে পরিচিত মমতাজ বেগম সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করেছিলেন।
তবে মমতাজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আর শেষ হাসি হাসতে পারেননি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেওয়ান জাহিদ আহমেদের (টুলু) কাছে হেরে যান মমতাজ বেগম।
কুশল/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর