• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১৫ জুন, ২০২৬
  • শেষ আপডেট ১ সেকেন্ড পূর্বে
অদ্বৈত কুমার আকাশ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত : ১৫ জুন, ২০২৬, ০৭:০৮ বিকাল

নন্দীগ্রামে লাইসেন্সবিহীন দুই ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বগুড়ার নন্দীগ্রামে লাইসেন্সবিহীন খাদ্যশস্য ব্যবসা পরিচালনার অভিযোগে দুই ব্যবসা প্রতিষ্ঠানে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার নন্দীগ্রাম উপজেলার রণবাঘা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় রণবাঘা বাজারের মেসার্স মা বাবার দোয়া এন্টারপ্রাইজের ম্যানেজার কামরুল হাসান (৩৭) কে ২০ হাজার টাকা ও মা বাবার দোয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুল মালেক (৩৯) কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, খাদ্যশস্যের উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণনের ক্ষেত্রে সরকারি বিধি-বিধান অনুসরণ করা বাধ্যতামূলক। খাদ্যশস্য ব্যবসার জন্য যথাযথ লাইসেন্স গ্রহণ না করলে তা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হয়।

ভ্রাম্যমাণ আদালত চলাকালে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইনে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন খাদ্য পরিদর্শক আবু মুসা সরকার। নন্দীগ্রাম থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার বলেন, খাদ্যশস্যের অবৈধ ব্যবসা ও অনিয়ম রোধে ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের আইন অনুযায়ী লাইসেন্স গ্রহণ করে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]