• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৭ জুন, ২০২৬
  • শেষ আপডেট ১ সেকেন্ড পূর্বে
রোহান হাওলাদার
সাব-এডিটর
প্রকাশিত : ১৭ জুন, ২০২৬, ০৫:৪১ বিকাল

তেলের দামে বড় ধস

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিয়ে সম্ভাব্য সমঝোতার খবর বিশ্ববাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। যুদ্ধ পরিস্থিতি প্রশমনের প্রত্যাশায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে ব্যারেলপ্রতি ৮০ ডলারের নিচে নেমে এসেছে। একই সময়ে মার্কিন শেয়ারবাজারে লেনদেন হয়েছে মিশ্র প্রবণতায়।

মঙ্গলবার (১৬ জুন) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম একদিনে ৫ দশমিক ৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ৬৬ ডলারে দাঁড়ায়। চলতি বছরের মার্চের পর এই প্রথম ব্রেন্টের দাম ৮০ ডলারের নিচে নামল।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তী সমঝোতা হলে সপ্তাহের শেষ দিকে হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌচলাচল পুনরায় শুরু হতে পারে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহে স্বস্তি ফিরবে এবং তেলের বাজারে চাপ আরও কমতে পারে।

যদিও ইরানের পারমাণবিক কর্মসূচিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনো মতভেদ রয়েছে, তবুও বিনিয়োগকারীরা আশাবাদী যে আলোচনা সফল হলে দীর্ঘমেয়াদে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমবে এবং বিশ্ব অর্থনীতিতে মূল্যস্ফীতির চাপও কিছুটা হ্রাস পাবে। উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেও ব্রেন্ট ক্রুডের দাম ১০০ ডলারের ওপরে ছিল।

অন্যদিকে, মার্কিন শেয়ারবাজারে দিনশেষে দেখা গেছে মিশ্র ফলাফল। এসঅ্যান্ডপি ৫০০ সূচক দশমিক ২ শতাংশ কমলেও এটি এখনও রেকর্ড উচ্চতার কাছাকাছি অবস্থান করছে। ডাও জোন্স সূচক ৫০২ পয়েন্ট বা প্রায় ১ শতাংশ বেড়েছে। তবে প্রযুক্তি খাতের চাপের কারণে নাসডাক কম্পোজিট সূচক দশমিক ৫ শতাংশ কমেছে।

বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারদরে ওঠানামা বাজারকে প্রভাবিত করেছে। এআই-সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ারের মূল্য দ্রুত বৃদ্ধির পর বিনিয়োগকারীদের মধ্যে মূল্যায়ন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এর প্রভাবে চিপ নির্মাতা এনভিডিয়ার শেয়ার ১ দশমিক ৭ শতাংশ এবং মাইক্রন টেকনোলজির শেয়ার ৩ দশমিক ৫ শতাংশ কমেছে।

তবে মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান SpaceX-এর শেয়ার ১২ দশমিক ৮ শতাংশ বেড়েছে। বাজারে তালিকাভুক্তির পর টানা তৃতীয় দিনের মতো কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী রয়েছে। প্রতিষ্ঠানটি প্রায় ৬০ বিলিয়ন ডলার মূল্যের এআই কোডিং সহকারী ‘কার্সর’ অধিগ্রহণের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে বলে জানা গেছে।

সূত্র: দ্য হিন্দু

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]