নবম জাতীয় পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের অন্তর্ভুক্তির বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের নিয়ে সরকার কাজ করছে। সব সমস্যার সমাধান একসঙ্গে না হলেও ধাপে ধাপে সমাধানের চেষ্টা করা হবে। তিনি আরও জানান, নবম পে-স্কেলে তাদের অন্তর্ভুক্তির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে কোনোরকম প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ছাড়াই এবারের এসএসসি পরীক্ষা শেষ হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।
তিনি বলেনৈ, ‘দুই মাসের মধ্যে আগামী ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সংগীতসহ সব ধরনের প্রতিযোগিতা করছি। শিক্ষার্থীদের কালচারারি ডেভেলপ করার জন্য করছি। নৈতিকতা, ফ্যামিলি ভ্যালুজ সব শেখানো হচ্ছে।’
কুশল/সাএ
সর্বশেষ খবর