দেড় বছর পর হাইকোর্ট থেকে জামিন পেলেও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী কারামুক্ত হতে পারেননি।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে তাকে নতুন একটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। পরে আদালতের নির্দেশে তাকে আবারও কারাগারে পাঠানো হয়।
তার আইনজীবীরা জানান, ২০২৪ সালের ৩০ আগস্ট দায়ের করা একটি মামলায় দ্বিতীয় আসামি হিসেবে ২০২৫ সালের ৭ এপ্রিল রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ২০২৪ সালের ২ সেপ্টেম্বর দায়ের হওয়া আরেকটি মামলাতেও তাকে আসামি দেখানো হয়।
তারা আরও জানান, চলতি বছরের ১৭ নভেম্বর এবং ৪ জুন হাইকোর্ট থেকে তিনি জামিন লাভ করেন কাজী কেরামত আলী।
এসব মামলায় জামিন পাওয়ার পর গত ৯ জুন তার কারামুক্ত হওয়ার কথা ছিল। তবে ওই দিনই পুলিশ তাকে অপর একটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করে। এরপর বৃহস্পতিবার রাজবাড়ীর ১ নম্বর আমলি আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে পুনরায় কাজী কেরামত আলীকে কারাগারে পাঠানো হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর