• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৯ জুন, ২০২৬, ০৮:৪৮ সকাল

জামায়াত এমপিকে লক্ষ্য করে হামলার পরিকল্পনার অডিও ফাঁস

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে হামলার পরিকল্পনার একটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফাঁস হওয়া অডিওতে এমপিকে লোহাগাড়ায় এলে পায়ে গুলি করার হুমকিসূচক বক্তব্য শোনা যায়।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, অডিওতে কথা বলা দুই ব্যক্তির একজন এমপি শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএ) আরমান উদ্দিন এবং অন্যজন লোহাগাড়া সদর ইউনিয়নের রশিদারপাড়া এলাকার বাসিন্দা ও যুবদল কর্মী মো. তারেকুল হক।

অডিওতে তারেকুল হককে বলতে শোনা যায়, “লোহাগাড়ায় এমপি কেন আসবে? আসলে পায়ে গুলি করে জিজ্ঞেস করব কেন এসেছে। এখানে আরমান সাহেবের কথাই চলবে।” জবাবে আরমান উদ্দিন বলেন, “এমপিকে তো লোহাগাড়ায় না আসতে বলি। তারপরও লোকজনের চাপে আসে।”

একপর্যায়ে তারেকুল অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত থাকার কথা উল্লেখ করলে আরমান বলেন, “এসব করলে পুলিশ আসবে, আর্মি আসবে, এমপি আসবে।”

স্থানীয়দের দাবি, তারেকুল হক এলাকায় অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটা সংশ্লিষ্ট একটি প্রভাবশালী চক্রের সঙ্গে জড়িত। অন্যদিকে, আরমান উদ্দিনের বিরুদ্ধে বালুমহাল ও পাহাড়ের মাটি কাটার বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের কাছে প্রভাব খাটানো এবং তদবির বাণিজ্যের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। তবে আরমান উদ্দিন বিভিন্ন বিষয়ে তার কাছে তদবির করতেন এবং এর প্রমাণ তার হোয়াটসঅ্যাপে সংরক্ষিত রয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম অডিওটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত ও যাচাই-বাছাই করা হচ্ছে।

তবে অভিযোগের বিষয়ে আরমান উদ্দিন মন্তব্য করতে রাজি হননি। আর তারেকুল হকের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]