• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১৩ মিনিট পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৫ রাত

এবার নাসীরুদ্দীন পাটওয়ারীর গালে চুমু

ছবি: সংগৃহীত

দেশজুড়ে ‘চুমুকাণ্ড’ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে এবার এক সমর্থকের চুমু খাওয়ার ঘটনায় আলোচনায় এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। রাজধানীর চকবাজার ও বংশাল এলাকায় দলটির গণসংযোগ কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রবিবার (২৫ অক্টোবর) এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গণসংযোগের একপর্যায়ে পাটওয়ারীকে কাছে পেয়ে এক ব্যক্তি তাঁর গালে চুমু দেন।

কর্মসূচিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল আমিন, ডা. মাহমুদা মিতু, ইসহাক সরকার, এস এম শাহরিয়ার ও তারেক আদেলসহ দলের অন্য নেতাকর্মীরা।

আগামী ৩০ অক্টোবরের গণবিক্ষোভ কর্মসূচিকে সামনে রেখে এ গণসংযোগের আয়োজন করা হয়। এ সময় এনসিপির নেতাকর্মীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের অভিযোগ তুলে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং গণবিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানান।

সম্প্রতি গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে এক শিক্ষকের চুমু দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ওই ঘটনাকে ঘিরে মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগও সামনে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ‘চুমুকাণ্ড’ নামে আলোচিত হয়।

এরই মধ্যে গণসংযোগ কর্মসূচিতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এক সমর্থকের চুমু দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ায় ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]