• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • শেষ আপডেট ২১ সেকেন্ড পূর্বে
মো: সাইফুল আলম সরকার
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত : ১৯ জুন, ২০২৬, ০৫:৫৬ বিকাল

প্রাথমিক শিক্ষকদের শতভাগ পদোন্নতিসহ ১১ দফা দাবি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ঢাকা: প্রাথমিক শিক্ষকদের অধিকার আদায়ের লক্ষ্যে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি, বদলীকৃত শিক্ষককে পুনঃবহাল ও উচ্চতর গ্রেড প্রদানসহ আরও কিছু দাবি উত্থাপন করে সংবাদ সম্মেলন ও সাধারণ সভা করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি।

আজ ১৯/০৬/২০২৬ খ্রিষ্টাব্দ, শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব, আবদুস সালাম হলে সভাপতি মো. আবুল কাসেমের সভাপতিত্বে ও মোস্তাফিজুর রহমান শাহীনের সঞ্চালনায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মো. হাসিম-উল ফারুক ডলার, মোহাম্মদ হাবিবুল্লাহ, মো. শহিদুল ইসলাম সাধন, মো. জামাল উদ্দিন খান, মো. নিজাম উদ্দিন মজুমদার, মো. জাহিদুজ্জামান গগণ, মো. বাসিরুল ইসলাম, মো. শাহ্ আলম, মো. এমদাদ হোসেন চৌধুরী, নাসরিন জাহান, সায়েদুর রহমান আকন্দ, শাহীনুর রহমান সোহাগ প্রমুখ।

সভায় জাতীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসাবে আগামীকাল উদ্বোধন করবেন সে জন্য তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত ১৮০ দিনের কর্মসূচীর মধ্যে প্রাথমিক শিক্ষাকে অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে নিম্নলিখিত দাবি সমূহ বাস্তবায়নের অনুরোধ জানানো হয়:

বিগত ১০ নভেম্বর ২০২৫ অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি অনুযায়ী সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান ও প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় সভাপতি মো. আবুল কাসেমসহ বাকি ৪ জন বদলীকৃত শিক্ষককে পূর্ববর্তী বিদ্যালয়ে পুনঃবহাল ও বিভাগীয় মামলা প্রত্যাহার, প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড বেতন আইবাস++ এ যুক্ত, সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশ প্রহরী নিয়োগ ও তাদের চাকুরী জাতীয়করণের দাবি জানানো হয়।

এই দাবিতে আগামী ১৬ জুলাই বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায় সারা দেশের সকল উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় মন্ত্রী, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]