• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • শেষ আপডেট ২০ সেকেন্ড পূর্বে
মোঃ এস হোসেন আকাশ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ১৯ জুন, ২০২৬, ১১:১৮ রাত

খেলাফত মজলিসের উদ্যোগে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন ও সংসদ সদস্য আবু আশফাকের কথিত বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে ধৃষ্টতাপূর্ণ ও কুৎসাপূর্ণ মন্তব্যের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বাদ আসর বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে শহীদী মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে শহীদী মসজিদ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ খেলাফত মজলিস সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মুমিন শের জাহানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মিসবাহ উদ্দিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির হাসেমী, সদর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আশরাফ আলী, জেলা শাখার সহ-প্রচার সম্পাদক মাওলানা শহিদুল্লাহ সাদি, যুব মজলিস কিশোরগঞ্জ জেলা উত্তরের সভাপতি মুহাম্মাদ হাবীবুর রহমান মামুন, বৌলাই ইউনিয়ন সভাপতি মাওলানা মজিবুর রহমান রাঘবী, দানাপাটুলি সভাপতি মাওলানা ওমর ফরুক, ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ এমদাদুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা স্পিকার ও সংসদ সদস্যের বক্তব্যকে "অজ্ঞতাপ্রসূত ও চরম ধৃষ্টতাপূর্ণ" আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান। একইসাথে জাতীয় সংসদের পবিত্র স্থান থেকে ধর্মীয় ব্যক্তিত্বের বিরুদ্ধে এমন মন্তব্য বন্ধের দাবি জানান এবং অনতিবিলম্বে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানান।

সমাবেশে তাওহীদি জনতা, আলেম-ওলামা ও ছাত্র-জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]