• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২০ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৩ মিনিট পূর্বে
মোঃ আসাদুজ্জামান
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ২০ জুন, ২০২৬, ১০:৫০ দুপুর

বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রস্তুতিকালে আটক ৬

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বরগুনার বেতাগী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নাশকতা কার্যক্রমের প্রস্তুতিকালে ৬ জনকে আটক করেছে বেতাগী থানা পুলিশ।

শুক্রবার (১৯ জুন ২০২৬) বিকেলে উপজেলার ফেরিঘাট এলাকার দুর্জয় ভাস্কর্যের আশপাশে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের কিছু কর্মী উপজেলার বিভিন্ন এলাকা থেকে ফেরিঘাট এলাকায় জড়ো হয়ে নাশকতা কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বেতাগী থানা পুলিশ অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও ৬ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

আটককৃতরা হলেন পারভেজ, সিফাত, মাহিম, শাহীন, তাওহিদ ও নাঈম। তারা বেতাগী উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা বলে পুলিশ নিশ্চিত করেছে। এ সময় তাদের কাছ থেকে আওয়ামী লীগের কিছু হ্যান্ড পতাকাও উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা ছাত্রলীগের কোনো পদধারী নেতা-কর্মী কিনা এ বিষয়ে জানতে চাইলে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ হাওলাদার বলেন, “জিজ্ঞাসাবাদে তারা কোনো সাংগঠনিক পদে থাকার বিষয়টি স্বীকার করেনি। ফলে তারা ছাত্রলীগের কোনো পদে রয়েছে কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।”

শুক্রবার রাত ৮টার দিকে বেতাগী থানা আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওসি মো. হারুন অর রশিদ হাওলাদার বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও আগস্ট মাসকে কেন্দ্র করে কিছু নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী বেতাগী ফেরিঘাট এলাকার দুর্জয় ভাস্কর্যে উপজেলার বিভিন্ন স্থান থেকে এসে জড়ো হয়ে নাশকতা কার্যক্রম করার প্রস্তুতি নিচ্ছে - এমন সংবাদের ভিত্তিতে আমি নিজে থানার ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করি। অনেকেই পালিয়ে যেতে সক্ষম হলেও ৬ জনকে আটক করা হয়েছে।”

তিনি আরও বলেন, এ উপজেলায় “যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।” পুলিশের এ অভিযানের পর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]