• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২০ জুন, ২০২৬
  • শেষ আপডেট ১৫ সেকেন্ড পূর্বে
মোঃ জামাল বাদশা
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত : ২০ জুন, ২০২৬, ০৩:৫১ দুপুর

অপহরণ ও লুটের মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেফতার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত সদস্য সচিব মোমছেদুল খান বুলবুলকে (৩৫) ডাকাতি, অপহরণ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লুটের মামলায় গ্রেফতার করেছে র‍্যাব।

গতকাল(১৯ জুন) তাকে র‍্যাব-১৩ গ্রেফতার করে কালীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করে। পরে আজ(২০ জুন) সকালে গ্রেফতারকৃত বুলবুলকে আদালতে সোপর্দ করে পুলিশ। গ্রেফতারকৃত মোমছেদুল খান বুলবুল কালীগঞ্জ উপজেলার উত্তর মুশরাত মদাতী এলাকার মোঃ রকিবুল খানের ছেলে। কালীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মামলার সুষ্ঠু তদন্ত, মূল রহস্য উদ্ঘাটন এবং লুণ্ঠিত অর্থ উদ্ধারের স্বার্থে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে পুলিশ রিমান্ডের আবেদন করেছে।

আদালতের নথিপত্র ও মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের গত ২০ ফেব্রুয়ারি রাতে এক অপহরণ ও ডাকাতির ঘটনা ঘটে। মামলার বাদী মোঃ রবিউল ইসলাম (৩০) এবং ঘটনার প্রধান সাক্ষী মিস্টার আলী ওইদিন রাত আনুমানিক সাড়ে আটটার দিকে চাপারহাট বাজার থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে চাপারহাট-ভূুল্যারহাটগামী পাকা রাস্তার গুরুদয়াল চৌপথি মোড়ে পৌঁছামাত্রই বুলবুল ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের পথরোধ করে জোরপূর্বক অপহরণের পর বুলবুলের মালিকানাধীন একটি মুরগির খামারে নিয়ে যাওয়া হয়। সেখানে ভোররাত পর্যন্ত আটকে রেখে বাদী ও সাক্ষীর ওপর অমানুষিক শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় বলে উল্লেখ করা হয় মামলায়।

একপর্যায়ে আসামিরা বাদীর সঙ্গে থাকা নগদ ৩ লক্ষ ৪ হাজার টাকা এবং ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। এছাড়া প্রাণনাশের হুমকি দিয়ে তাদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট (বিকাশ ও নগদ) থেকে জোরপূর্বক ধাপে ধাপে সর্বমোট ৮ লক্ষ ২৪ হাজার ১০৭ টাকা স্থানান্তর করে নেয়। পরদিন ভোর সাড়ে পাঁচটার দিকে ঘটনাটি কাউকে না জানানোর শর্তে এবং জানালে প্রাণনাশের হুমকি দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয় বলে মামলায় দাবি করেন বাদী।

পরবর্তীতে এই ঘটনায় গত ৩ এপ্রিল বুলবুলকে প্রধান আসামী করে ১১ জনের নাম উল্লেখ করে আদালতে একটি মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই প্রধান অভিযুক্ত বুলবুল পলাতক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে ইতিপূর্বেই তাকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে। পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (সিডিএমএস) পর্যালোচনা করে দেখা গেছে, বুলবুলের বিরুদ্ধে লালমনিরহাটের কালীগঞ্জ, হাতীবান্ধা এবং সদর থানায় ডাকাতি, অবৈধ অস্ত্র, চাঁদাবাজি, গুরুতর আঘাত ও মারামারিসহ অন্তত ১১টি মামলা রয়েছে, এরমধ্যে বেশ কয়েকটি মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক বলেন, মোমছেদুল খান বুলবুলকে র‍্যাব-১৩ গ্রেফতার করে আমাদের নিকট হস্তান্তর করে। আজ সকালে আমরা আসামীকে আদালতে সোপর্দ করেছি।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]