• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২৫ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬, ০৪:৫২ দুপুর

ফিলিস্তিনিদের ওপর হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন আইজেনকোট

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অগ্নিসংযোগ ও হামলার ঘটনাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বলে আখ্যা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী মনোনীত প্রার্থী গাদি আইজেনকোট। একই সঙ্গে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে ইসরায়েলি মন্ত্রিসভার দুই সদস্য ইতামার বেন-গভির ও বেজালেল স্মোট্রিচের সমালোচনা করেছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন আইজেনকোট। পশ্চিম তীরের কয়েকটি ফিলিস্তিনি গ্রামে বসতি স্থাপনকারীদের অগ্নিসংযোগের ঘটনার প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

এক্স পোস্টে আইজেনকোট বলেন, রাতভর চালানো এসব হামলা প্রতিটি অর্থেই ‘ইহুদি সন্ত্রাসবাদ’। পশ্চিম তীরে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের নেতৃত্বে পরিচালিত কর্মকাণ্ড অঞ্চলটিকে নিয়ন্ত্রণহীন নৈরাজ্যের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।

সহিংসতা বন্ধে ইসরায়েলি সরকার ও নিরাপত্তা সংস্থাগুলোর প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। দাঙ্গাকারীদের থামাতে প্রশাসনিক আটক এবং ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের লক্ষ্যভিত্তিক অভিযানসহ সব ধরনের ব্যবস্থা ব্যবহারের পরামর্শ দেন আইজেনকোট। পাশাপাশি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান তিনি।

তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ১৫৬টি অবৈধ বসতি এবং ৩৬০টি বসতি-ফাঁড়িতে প্রায় ৭ লাখ ৫০ হাজার ইসরায়েলি বসতি স্থাপনকারী বসবাস করছেন।

প্রতিবেদনে ফিলিস্তিনের উপনিবেশায়ন ও দেয়াল প্রতিরোধ কমিশনের বরাত দিয়ে আরও জানানো হয়, গত অক্টোবর মাসে ইসরায়েলি সেনাবাহিনী ও বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরে মোট ৩ হাজার ১৩৩টি হামলা চালিয়েছে। এর মধ্যে ১ হাজার ৭৬৪টি হামলার জন্য ইসরায়েলি সেনাবাহিনী এবং ১ হাজার ৩৬৯টি হামলার জন্য বসতি স্থাপনকারীদের দায়ী করা হয়েছে।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণ ও তাদের সম্পত্তির ওপর ইসরায়েলি সেনাবাহিনী এবং বসতি স্থাপনকারীদের হামলা বেড়েছে। সর্বশেষ অগ্নিসংযোগের ঘটনাগুলোও ওই সহিংসতার ধারাবাহিকতার অংশ।

সূত্র: আনাদোলু এজেন্সি।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]