• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২০ জুন, ২০২৬
  • শেষ আপডেট ১৩ সেকেন্ড পূর্বে
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ২০ জুন, ২০২৬, ০৯:৩৮ রাত

রাজবাড়ীতে জামায়াত কর্মী আসাদুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রাজবাড়ীর কালুখালীতে জামায়াতে ইসলামীর কর্মী আশাদুল ইসলামকে (২২) হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার বিকেল সাড়ে ৫টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির হাসমত আলী হাওলাদার, রাজবাড়ী সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক হেলাল উদ্দিন, কালুখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুর রব, রাজবাড়ী পৌর জামায়াতে ইসলামীর আমির ডা. হাফিজুর রহমান, মদাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ফিরোজ আহম্মেদ, আব্দুল গফুর, নিহতের বাবা মোঃ শাহজাহান, চাচা আব্দুস সালাম, সাইফুল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, আসাদুলকে ধরে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা মুক্তিপণ আদায়ের চেষ্টা করে ব্যর্থ হয়ে তাকে মারধর করে। পরে তাকে হত্যার পর মরদেহে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করলেও অন্যান্য আসামিরা এখনো ধরা পড়েনি। বক্তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারসহ আসামিদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি জানান। তাঁরা আরও বলেন, আসাদুলকে হাওলাতি টাকার জন্য হত্যা করা হয়েছে, যে কথা বলা হয়েছে, তা সঠিক নয়। হত্যার রহস্য জনসম্মুখে প্রকাশের দাবি জানানো হয়। সুষ্ঠু বিচার না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার হুমকিও দেন বক্তারা।

জানা গেছে, কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের বিল মানুষমারী গ্রামের শাহজাহান মন্ডলের ছেলে আশাদুল ইসলামকে গত ১৪ জুন ধরে নিয়ে হত্যা করা হয়। গত সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার সময় কালুখালী থানার মদাপুর ইউনিয়নের সূর্য্যদিয়া গ্রামের মাদ্রাসার পিছনে পাট ক্ষেতে আশাদুল ইসলাম (২২) এর অগ্নিদগ্ধ মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় আশাদুল ইসলামের বাবা শাহজাহান মন্ডল বাদী হয়ে সোমবার (১৫ জুন) কালুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে কালুখালী থানা পুলিশ ও রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা নিবিড়ভাবে মামলার তদন্ত কার্যক্রম চলমান রাখে। সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকারের নেতৃত্বে কালুখালী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার সদস্যদের সমন্বয়ে একটি চৌকস টিম মঙ্গলবার (১৬ জুন) যৌথ অভিযান পরিচালনা করে। পুলিশ কালুখালী উপজেলার মদাপুর গ্রামের কাউসার শেখের ছেলে মোঃ মিজান শেখ (২৪), পশ্চিম রতনদিয়া গ্রামের আসমত মন্ডলের ছেলে মোঃ আনোয়ার মন্ডল (৪৪), সূর্য্যদিয়া গ্রামের শাহাজউদ্দিনের ছেলে মোঃ আব্দুল করিম মোল্লা (৩৫) কে গ্রেপ্তার করে। মঙ্গলবার (১৬ জুন) গ্রেপ্তারকৃত ৩ জন আসামিকে আদালতে প্রেরণ করা হয়। আসামি মোঃ মিজান শেখ রাজবাড়ী আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। এসময় হত্যাকাণ্ডের ঘটনায় ব্যবহৃত ১টি মোটরসাইকেল, ১টি রক্তমাখা হেলমেট, ১টি এসএস পাইপ (রড) ও ১টি লোহার ফোল্ডিং স্টিক উদ্ধার করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]