সংগীতচর্চার ভিন্ন ঢংয়ের পথচলায় দেশের উদীয়মান সংগীতশিল্পী রিজভী লোটাস ৪টি মৌলিক গানের ধারাবাহিক দর্শক জনপ্রিয়তার পর এবার উপহার দিতে যাচ্ছেন ৫ম মৌলিক গান। নতুন এই গানের শিরোনাম “জোছনা রাত”। সংগীতশিল্পী রিজভী লোটাস আশা প্রকাশ করছেন স্রোতারা নতুন এই গান “জোছনা রাত” হৃদয়ে ধারন করবে।
ছোটবেলা থেকেই রবীন্দ্রসংগীতের প্রতি গভীর অনুরাগ ছিল উদীয়মান সংগীতশিল্পী রিজভী লোটাস-এর। সেই ভালোবাসা থেকেই সংগীতচর্চার পথচলা শুরু করেন তিনি এবং বর্তমানে তিনি মৌলিক গান নির্মাণে মনোযোগী হয়েছেন।
ইতোমধ্যে তাঁর চারটি মৌলিক গান প্রকাশিত হয়েছে— “উদাস উদাস মন”, “কখনো ভাবিনি তুমি”, “চলোনা হারিয়ে যাই” এবং সর্বশেষ “মন তো উড়াল পঙ্খীরে”। গানগুলো শ্রোতাদের মধ্যে ইতোমধ্যেই সাড়া ফেলেছে।
মৌলিক গানের এই ধারাবাহিকতায় থেমে নেই তাঁর অগ্রযাত্রা। শ্রোতাদের জন্য তিনি আরও নতুন গান নিয়ে কাজ করছেন। সংগীতের প্রতি ভালোবাসা, নিষ্ঠা ও সৃজনশীলতাকে ভিত্তি করে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলাই তাঁর লক্ষ্য।
রিজভী লোটাস আশা করেন, তাঁর এই সংগীতযাত্রায় শ্রোতা-দর্শকদের ভালোবাসা ও সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
একান্ত সাক্ষাৎকার রিজভী লোটাস বলেন, আমি সবসময় চেষ্টা করছি শ্রোতাদের জন্য ভালো কিছু গান উপহার দিতে। আমার এই সংগীতযাত্রায় যাঁরা পাশে আছেন, তাঁদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি ভবিষ্যতেও আপনারা আমার গানগুলো শুনবেন, ভালোবাসবেন এবং আমাকে অনুপ্রাণিত করবেন।”
তিনি আরও বলেন, নতুন গান রেকর্ড হয়েছে। সব ঠিকঠাক থাকলে, সামনের মাসে রিলিজ দিব। নতুন গানের নাম,জোছনা রাত।অল্প কিছুদিন আপনাদের অপেক্ষা করতে হবে।
আপনারা চাইলে গান গুলো সরাসরি দেখতে পারেন ইউটিউবে।
https://youtu.be/_eIO4k4z8x4?si=eGk29DKtnM_AFDeo
https://youtu.be/5ynKUS5Rx-k?si=th-cr9m6qQ2lRer_
https://youtu.be/9um_J6gjV4M?si=voXuRXvqQLdHAmKp
https://youtu.be/YjWU7R9eLw4?si=xwEZ3dbA-REvt_Rz
রোহান/সা.এ.
সর্বশেষ খবর