রাজবাড়ীর পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ সজীব শিকদার (২৩) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে। সে পাংশা উপজেলার নাওড়া বনগ্রাম (নতুনপাড়া) গ্রামের মন্টু শিকদারের ছেলে।
গত শনিবার (২০ জুন) বিকেল পৌনে ৪টার সময় পাংশা থানার এসআই মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ পাংশা থানার মামলার তদন্তে প্রাপ্ত আসামী সজীব শিকদারকে কুষ্টিয়া জেলার সদর থানার অন্তর্গত হরি শংকরপুর (তালবাড়ী) গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন।
পরে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার পাংশা থানার নাওড়া বনগ্রাম গ্রামের বসত বাড়ীর টয়লেটের উপরে লুকায়িত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র (পাইপগান) আছে বলে স্বীকার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী আসামীকে নিয়ে তার পাংশা থানার নাওড়া বনগ্রামের বসত বাড়ীর টয়লেটের উপরে স্থানীয়দের উপস্থিতিতে তল্লাশী করা হয়।
এসময় একটি সচল পাইপ গান (আগ্নেয়াস্ত্র), যাহা লোহার বাটযুক্ত কৌনিকভাবে লম্বা ১৭.৫ ইঞ্চি, যাহার ট্রিগার ও ফায়ারিং পিন সচল আছে উদ্ধার পূর্বক করে রাত সাড়ে ৮টার সময় জব্দ করেন। এ ব্যাপারে ধৃত আসামীর বিরুদ্ধে পাংশা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ধৃত আসামী একজন পেশাদার ডাকাত এবং অস্ত্রধারী সন্ত্রাসী ডাকাত দলের সক্রিয় সদস্য। ধৃত আসামী আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বিভিন্ন জায়গায় ডাকাতি করে থাকে। পূর্বে ধৃত তার নামে পাংশা থানায় ১ টি খুন, ১ টি অস্ত্র ও ১টি চাঁদাবাজিসহ ৩টি মামলা রয়েছে। মামলায় ধৃত আসামীকে রবিবার দুপুরে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর