বগুড়ার শেরপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ২৫০ সিসির একটি চোরাই সুজুকি জিক্সার মোটরসাইকেল ও ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) রাত ৮টা ২৫ মিনিটে উপজেলার চকরামপুর এলাকায় ভদ্রা নদীর ব্রিজের পূর্ব পাশে চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মোঃ জায়েদুল ইসলাম ওরফে জাহিদুল (৩৪)। তিনি শেরপুর উপজেলার বনমরিচা মধ্যপাড়া এলাকার মোঃ হবিবর রহমানের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ আরিফুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল চকরামপুর এলাকার ভদ্রা নদী ব্রিজের পূর্ব পাশে পাকা রাস্তার ওপর বিশেষ তল্লাশি চৌকি বসায়।
এ সময় সন্দেহভাজন হিসেবে জাহিদুলকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি চোরাই সুজুকি জিক্সার (২৫০ সিসি) মোটরসাইকেল ও ২০ পিস ইয়াবা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ একরামুল হোসাইন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও চোরাই মালামাল রাখার অপরাধে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর