রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে ভূমিকম্প অনুভূত হয়েছে। হঠাৎ এ কম্পনে অনেক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে ঘরবাড়ি থেকে বেরিয়ে আসেন।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কোভিদ গণমাধ্যমকে জানান, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪। এর উৎপত্তিস্থল ছিল ঢাকায়।
এদিকে ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আখতার গণমাধ্যমকে বলেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল রাজধানীর মিরপুর থেকে ৭ কিলোমিটারের মধ্যে অবস্থিত। ফলে ঢাকাসহ আশপাশের এলাকায় এর কম্পন তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়েছে।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে উৎপত্তিস্থল রাজধানীর খুব কাছাকাছি হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে ব্যাপক আলোচনা দেখা যায়। অনেকেই কম্পন অনুভবের অভিজ্ঞতা শেয়ার করেন এবং সম্ভাব্য আফটারশক নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর