নৌকায় করে বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড় চোরাচালানের সময় সীমান্তে অভিযান চালিয়ে জব্দ করেছে জামালপুর ৩৫ বিজিবি।
শুক্রবার রাতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা এসব থান কাপড়ের চালানটি জব্দ করেন। জানা গেছে, সীমান্তবর্তী ১০৪৭ পিলারের কাছে মেকুরআলগা নামক স্থান দিয়ে নৌকা যোগে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের থান কাপড় চোরাচালান করা হচ্ছে এমন বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির সাহেবের আলগা বিওপির বিজিবির সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ৪ হাজার ২৭২ মিটার থান কাপড় ও একটি নৌকা জব্দ করেন। যার আনুমানিক মূল্য ৯০ লাখ ৬৪ হাজার টাকা, তবে এসময় কাউকে আটক করা যায় নি।
এঘটনায় শনিবার (২৪ অক্টোবর) সকালে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড় জব্দ করা হয়েছে, আমরা নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছি।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর