• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৮ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৩ জুন, ২০২৬, ০৭:৫১ বিকাল

মেসির কারণে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা বেড়েছে: পূর্ণিমা

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের উত্তেজনায় যখন মেতে আছে পুরো বিশ্ব, তখন সেই আমেজ ছড়িয়ে পড়েছে বাংলাদেশের বিনোদন অঙ্গনেও। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় দলকে সমর্থন জানিয়ে নিজেদের অনুভূতি ভাগ করে নিচ্ছেন অনেক তারকা। তাদের মধ্যে আছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয় উদযাপন করে নিজের ফেসবুক পেজে আর্জেন্টিনার জার্সি পরা দুটি ছবি পোস্ট করেন তিনি। ছবির ক্যাপশনে পূর্ণিমা লেখেন, “মেসির প্রতি ভালোবাসাই আমাকে আর্জেন্টিনার সমর্থক করেছে, আর আর্জেন্টিনাই আমাকে চিরদিনের জন্য এই ভালোবাসায় বেঁধে রেখেছে।”

লিওনেল মেসির প্রতি ভালোবাসা থেকেই তার আর্জেন্টিনা সমর্থন শুরু, যা সময়ের সঙ্গে পুরো দলের প্রতি গভীর আবেগে রূপ নেয়। তার এই পোস্টে ব্যাপক সাড়া পড়ে—লাখো প্রতিক্রিয়া, হাজারো মন্তব্য এবং অসংখ্য শেয়ার আসে।

এদিকে জানা যায়, পূর্ণিমার স্বামী আশফাকুর রহমানও আর্জেন্টিনার সমর্থক। সোমবার রাতে তিনি ঢাকার শাহীনবাগের একটি রেস্তোরাঁয় ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে বসে আর্জেন্টিনা–অস্ট্রিয়া ম্যাচটি উপভোগ করেন।

এক সাক্ষাৎকারে পূর্ণিমা জানান, ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনার খেলা দেখে আসছেন। তবে মেসির প্রতি ভালোবাসাই তার আবেগকে আরও গভীর করেছে। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে মেসির দুটি গোল তাকে দারুণভাবে উচ্ছ্বসিত করে বলেও জানান তিনি।

পূর্ণিমার মতে, শুরুতে মেসির প্রতি মুগ্ধতা থেকেই আর্জেন্টিনাকে সমর্থন করা শুরু করলেও সময়ের সঙ্গে দলের ইতিহাস, সংস্কৃতি ও ফুটবল ঐতিহ্যের প্রতিও তার ভালোবাসা তৈরি হয়েছে।

পোস্ট করা ছবিগুলোর একটিতে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি পরে টেলিভিশনের সামনে বসে খেলা দেখছেন পূর্ণিমা। অন্য ছবিতে ফুল ও কেক নিয়ে দলের জয় উদ্‌যাপন করতে দেখা যায় তাকে।

সোমবার রাতে টেক্সাসের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে আর্জেন্টিনা। দলের হয়ে দুটি গোলই করেন লিওনেল মেসি, যা সমর্থকদের আনন্দ আরও বাড়িয়ে দেয়।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]