• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • শেষ আপডেট ২৪ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৩ জুন, ২০২৬, ১১:৫৪ রাত

‘প্রতিরক্ষা সক্ষমতা বাড়ছে, শত্রু মোকাবিলায় সর্বদা প্রস্তুত ইরান’

ছবি: সংগৃহীত

ইরানের ইসলামি প্রজাতন্ত্রের সেনাবাহিনীর স্থলবাহিনীর কমান্ডার বলেছেন, বিভিন্ন ইউনিটকে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক সরঞ্জাম, অস্ত্র ও গোলাবারুদে সজ্জিত করার পাশাপাশি বাহিনীর যুদ্ধক্ষমতা আরও উন্নত করার কার্যক্রম অব্যাহত রয়েছে।

পার্সটুডের প্রতিবেদনে, ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার বরাতে বলা হয়েছে, ইরানের স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহানশাহী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দক্ষিণ-পূর্ব ইরানে মোতায়েন ইউনিটগুলোতে তার মাঠপর্যায়ের পরিদর্শনের কথা উল্লেখ করে বলেন, এসব ইউনিট অত্যন্ত শক্তিশালী মনোবল ও উচ্চ প্রেরণায় কাজ করছে এবং আত্মত্যাগ, নিষ্ঠা ও দেশপ্রেমের চেতনা নিয়ে নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি বলেন, এসব অঞ্চলে আমাদের বাহিনী পূর্ণ সতর্কতা ও উচ্চমাত্রার প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালন করছে।

আমির জাহানশাহী জোর দিয়ে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী দেশের জনগণের সঙ্গে নিজেদের রক্তের বন্ধনে আবদ্ধ করেছে এবং মাতৃভূমির প্রতিরক্ষায় জীবন উৎসর্গ করতেও প্রস্তুত। তিনি বলেন, ইরানের নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা রক্ষা করা আমাদের এমন একটি দায়িত্ব, যার প্রতি আমরা সর্বান্তকরণে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি তার বক্তব্যের আরেক অংশে ইরানের স্থলবাহিনীর অগ্রাধিকারগুলো তুলে ধরে বলেন, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো ধারাবাহিকভাবে যুদ্ধক্ষমতা বৃদ্ধি করা এবং বিভিন্ন ইউনিটের প্রস্তুতির মাত্রা আরও উন্নত করা। এ উদ্দেশ্যে আমরা প্রতিরক্ষা শিল্প, জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান, দেশের মেধাবী বিশেষজ্ঞ এবং সেনাবাহিনীর স্বনির্ভরতা জিহাদ সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠানের সক্ষমতা কাজে লাগিয়ে প্রতিরক্ষা শক্তি উন্নয়নের চেষ্টা করছি।

ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখার গুরুত্বের ওপর জোর দিয়ে তিনি বলেন, অভিজ্ঞতা প্রমাণ করেছে যে দখলদার ইসরায়েলি শাসনব্যবস্থা এবং আধিপত্যবাদী শক্তিগুলোর ওপর বিশ্বাস করা যায় না। তাই আমাদের সব সময় শক্তিশালী, প্রস্তুত ও সজাগ থাকতে হবে। তিনি আরও বলেন, শহীদ বিপ্লবী নেতা সবসময় জোর দিয়ে বলেছেন, যদি আমরা চাই শত্রু আমাদের দেশের বিরুদ্ধে আগ্রাসনের সাহস না পায়, তাহলে আমাদের অবশ্যই সবসময় শক্তিশালী থাকতে হবে এবং নিজেদের ক্ষমতা ও সক্ষমতা আরও বৃদ্ধি করতে হবে।
 
সূত্র- পার্সটুডে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]