• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৪৫ সেকেন্ড পূর্বে
আবু হাসান শেখ
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশিত : ২৫ জুন, ২০২৬, ০৯:০৩ রাত

নীলফামারীতে মাকে হত্যা, সেই ঘাতক ছেলে গ্রেফতার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নিজের মাকে মাথায় আঘাত করে হত্যার পর ঘরের মেঝেতে পুঁতে রাখে ছেলে, অভিযুক্ত সেই ছেলেকে পুলিশ গ্রেফতার করেছে। তাকে ঢাকার আশুলিয়া থানা এলাকা হতে গ্রেফতার করে বৃহস্পতিবার কিশোরগঞ্জ থানায় আনা হয়েছে। গ্রেফতার ঘাতক ছেলে মাজহারুল আনোয়ার জুয়েল (৪৫)। সে উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।

ওসি লুৎফর রহমান জানায়, বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা গ্রামের মৃত আশরাফ উদ্দিনের ছেলে মাজহারুল আনোয়ার জুয়েল নিজের মা মারুফা বেগমকে হত্যা করে ঘরের মেঝেতে মাটি খুড়ে পুতে রাখে। খবর পেয়ে পুলিশ মাটি খুড়ে মায়ের লাশ উদ্ধার করে। তখন থেকে ঘাতক ছেলে জুয়েল পালাতক ছিল। তথ্য প্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে ঘাতক জুয়েলকে ঢাকার আশুলিয়া থানা এলাকা হতে গ্রেফতার করে বৃহস্পতিবার থানায় আনা হয়েছে।

এর আগে গত শনিবার (৩০ মে) ঈদের ছুটিতে বাড়িতে আসে নিহতের ছোট ছেলে লাভিন মিয়া। একই দিন ঘাতক জুয়েলের উপর রাগ করে তার স্ত্রী ছেলেকে নিয়ে বাবার বাড়িতে চলে যায়। পরের দিন রোববার লাভিন তার ঘরে মাকে থাকার কথা বলে শ্বশুরবাড়ি জলঢাকার দুন্দিবাড়ি যেয়ে বুধবার (৩ জুন) দুপুরে বাড়িতে এসে মাকে না পেয়ে খুঁজতে থাকে। দুপুরের দিকে লাভিনের স্ত্রী বাড়িতে এসে ঘরের বিছানার তোশক ঠিক করার সময় রক্ত দেখতে পায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায় জুয়েলের থাকার ঘরের মেঝের মাটিতে ফাটল ও কাঁচা মাটি দেখতে পেয়ে সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে রাত ১২টার দিকে ঘরের মেঝের মাটি খুঁড়ে মায়ের লাশ উদ্ধার করে। এ ঘটনায় কিশোরগঞ্জ থানায় ৪ জুন একটি হত্যা মামলা দায়ের হয়। তখন থেকে ঘাতক জুয়েল পলাতক ছিল।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, ঘটনার পর হতে পুলিশ জুয়েলকে খুঁজছে। তথ্য প্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে ওই ঘাতক ছেলেকে আশুলিয়া হতে গ্রেফতার করে থানায় আনা হয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]