সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সনাতন হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দূর্গা পূজা উপলক্ষ্যে মন্ডব পরিদর্শন করেন রাজু আহমেদ। তিনি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে সাম্ভাব্য প্রার্থী।
গত রবিরার ও সোমবার দিনে ও রাতে উপজেলার কালীপুর পূজা মন্ডবসহ বিভিন্ন ইউনিয়নের মন্ডব পরিদর্শন করেন। এ সময় মন্ডব সংশ্লিষ্টদের সাথে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতির বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় মন্ডব সংশ্লিষ্টদের আশ্বস্ত করে জানান,বর্তমান সরকার আপনাদের সাথে আছে, আমিও আপনাদের পাশে সব সময় আছি, আর আগামীতেও থাকবো। আপনারা সবাই ঐক্যবদ্ধ ভাবে নিজ নিজ অবস্থা থেকে দেশের স্বার্থে কাজ করার আহবান জানান। এসময় উপজেলা বিএনপির নেতা কর্মী, বিভিন্ন পূজামন্ডবের সভাপতি সম্পাদক গন উপস্থিত ছিলেন।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর