• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৭ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৩৫ সেকেন্ড পূর্বে
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ২৭ জুন, ২০২৬, ১০:৩১ দুপুর

কালুখালীতে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সিদ্দিকুর রহমান, সদস্য-সচিব সেলিম হাসান

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। গত ৪ মে ২০২৬ তারিখে জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর আওতায় কালুখালী উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সাত সদস্যবিশিষ্ট একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

অনুমোদিত কমিটিতে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি, কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া সাবেক ক্রীড়াবিদ মো. সিদ্দিকুর রহমান কমিটির সদস্য এবং সাবেক ক্রীড়া সংগঠক মো. সেলিম হাসান সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।

জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) (নির্বাচনী) টিটন বিশ্বাস স্বাক্ষরিত এ আদেশে আরও উল্লেখ করা হয়েছে, অনুমোদিত অ্যাডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

স্থানীয় ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এ অ্যাডহক কমিটির মাধ্যমে কালুখালী উপজেলার ক্রীড়া কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি পাবে এবং দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের পথ সুগম হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]