রাজবাড়ীর পাংশা সরকারি কলেজ ও পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ কারিগড়ি শিক্ষা বোর্ডের অধীনে জাতীয় দক্ষতামান বেসিক শিক্ষাক্রম (৩৬০ ঘন্টা মেয়াদী) জানুয়ারি -জুন ২০২৬ সেশনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টা থেকে পৃথক ২টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পাংশা সরকারি কলেজ কেন্দ্রে মনোয়ারা কুতুবউদ্দিন একাডেমির অধীনে থাকা বিভিন্ন প্রতিষ্ঠান ও পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নোভা কম্পিউটার এর অধীনে থাকা প্রতিষ্ঠান সমূহের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ গ্রহণ করেন।
নোভা কম্পিউটার প্রতিষ্ঠানের অধিনে পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৯০ জন ও মনোয়ারা কুতুবুদ্দিন একাডেমীর অধিনে পাংশা সরকারি কলেজ কেন্দ্রে ১১০ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন।
পাংশা জর্জ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পাংশা উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসাবে কেন্দ্র পরিদর্শন ও সার্বক্ষনিক তদারকি করেন পাংশা উপজেলা সমবায় অফিসার মো: সাইফুল ইসলাম ও পাংশা সরকারি কলেজ কেন্দ্রে পাংশা উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসাবে কেন্দ্র পরিদর্শন ও সার্বক্ষনিক তদারকি করেন পাংশা উপজেলা সমাজসেবা অফিসার মো: রবিউল ইসলাম।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর