• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৭ জুন, ২০২৬
  • শেষ আপডেট ২ মিনিট পূর্বে
মোতালেব হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত : ২৭ জুন, ২০২৬, ০৩:৫৬ দুপুর

হাতিরঝিলের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে সরকারের প্রতিনিধি দল

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রাজধানীর হাতিরঝিলে চলমান বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।

শনিবার (২৭ জুন) সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের নেতৃত্বে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।

এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম এবং রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে গত সাত দিনে হাতিরঝিলে পরিচালিত পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম বলেন, হাতিরঝিলের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবাইকে নির্ধারিত ডাস্টবিনে ময়লা ফেলতে হবে। তিনি জানান, ভবিষ্যতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে হাতিরঝিলকে আরও আকর্ষণীয় ও আধুনিক করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে এলাকায় ব্যাপক বৃক্ষরোপণ, আধুনিক আলোকসজ্জা, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নিরাপত্তা জোরদারে অতিরিক্ত আনসার সদস্য মোতায়েনের কাজ এগিয়ে চলছে।

পরিদর্শন শেষে অতিথিরা হাতিরঝিলের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে দেশের সব নাগরিককে সচেতন হওয়ার এবং সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]