• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৭ জুন, ২০২৬
  • শেষ আপডেট ২০ সেকেন্ড পূর্বে
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ২৭ জুন, ২০২৬, ০৯:৪৭ রাত

শাওরাইল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ১০ দফা ইশতেহার ঘোষণা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

শাওরাইল ইউনিয়নের সর্বস্তরের জনগণের সকল নাগরিক সেবা নিশ্চিতকরণ ও জীবনযাত্রার মান উন্নয়ন, দুর্নীতিমুক্ত আধুনিক ইউনিয়ন গড়ার লক্ষ্য নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সাবেক ছাত্রদল নেতা ও ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো: তৌহিদুল ইসলাম বাধন। তিনি সকল শ্রেণী-পেশার মানুষকে সাথে নিয়ে মাদক ও সন্ত্রাস নির্মূল করে শাওরাইলবাসীকে শান্তিতে বসবাস করার পরিবেশ নিশ্চিত করতে চান।

শাওরাইল ইউনিয়ন একটি নদীভাঙ্গন কবলিত এলাকা। স্থায়ীভাবে নদী ভাঙ্গন রোধ করতে স্থানীয় সংসদ সদস্য হারুন অর রশীদের সার্বিক দিক নির্দেশনায় কাজ করে একটি স্থায়ী সমাধান করতে চান তিনি।

সকল প্রকার সরকারি ভাতা প্রকৃত সুবিধাভোগীদের কাছে কোনো প্রকার অর্থের লেনদেন ছাড়াই পৌঁছে দিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বাধন। এছাড়া, তিনি এই ইউনিয়নে সংস্কৃতি ও ক্রীড়ার বিকাশ ঘটাতে আগ্রহী। বি কয়ায় গুণী শিল্পীরা রয়েছেন, যারা বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত। এই সাংস্কৃতিক উর্বর ভূমিকে আরও সমৃদ্ধ করতে কাজ করার পাশাপাশি যুব সমাজকে খেলার মাঠে ফেরাতেও তিনি কাজ করবেন।

শনিবার পড়ন্ত বিকেলে শাওরাইল ইউনিয়নের ফুলতলা বাজার এলাকায় ১০ দফা নির্বাচনী ইশতেহার সম্বলিত লিফলেট বিতরণ কর্মসূচি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন মো: তৌহিদুল ইসলাম বাধন। এ সময় স্থানীয় দুই শতাধিক মুরব্বিসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]