সৌদি আরবে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এতে থাকা ১৪ জন আরোহীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
রোববার (২৮ জুন) আল জাজিরা প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, সৌদি আরামকো তেল কোম্পানির একটি হেলিকপ্টার দেশটির রাস তানুরা এলাকায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা ১৪ জনই নিহত হন।
দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে জানানো হয়, এ ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
সৌদি কর্তৃপক্ষ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
সূত্র: আল-জাজিরা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর