"চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে "এই স্লোগানকে সামনে রেখে রবিবার (২৮ জুন) বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার শশায় এক মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শশা গ্রাম বাসীর আয়োজনে মাদক বিরাধী সমাবেশে সভাপতিত্ব করেন নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরিফ। প্রধান অতিথি উপস্থিত ছিলেন নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ। বক্তব্য রাখেন মুকসুদপুর সরকারি কলেজের প্রভাষক এইচ এম সোলায়মান, কাজী মোহাম্মাদ আলী, আব্দুল জলিল মাষ্টার, ইব্রাহিম শরীফ, কাজী আমানুর রহমান,কাজী রবিউল ইসলাম,আসাদুজ্জামান মিয়া, কে এম মাঈনুল ইসলাম, মুয়িদ শরীফ প্রমুখ ।
এসময় নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ বলেন, মাদক ব্যবসায়ী ও মাদক সেবীরা সমাজ ও দেশের শত্রু। তারা নিজেদের স্বার্থে পরিবার, সমাজ ও দেশকে ধ্বংস করছে। তিনি আরও বলেন, পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য কাজ করবে । মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর