• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৫ সেকেন্ড পূর্বে
কামরুজ্জামান রনি
স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৬, ০৭:৫৯ বিকাল

নারীর পেট থেকে ৩৮টি প্যাকেটে ১ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

পটিয়া ও আনোয়ারা থানায় মাদকবিরোধী পৃথক দুটি অভিযানে ২১ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করেছে এসআরবি-৭। এর মধ্যে এক নারী পেটের ভেতরে বিশেষ কৌশলে ১ হাজার ৯০০ ইয়াবা বহন করছিলেন।

শনিবার (২৮ নভেম্বর) এসআরবি-৭ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগে শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ও রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। অন্যদিকে, মোটরসাইকেলের সিটের ভেতরে লুকানো ছিল ২০ হাজার ইয়াবা। এসব ঘটনায় এক নারীসহ দুজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার মহেশখালী থানার মহেশখালী এলাকার মো.আব্দুর রহিমের স্ত্রী সালমা বেগম (৫০) ও বান্দরবান জেলার আলীকদম থানার আলীকদম এলাকার মো. বেলাল মিয়ার ছেলে মো. তারেক (২৭) ।

এসআরবি-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কক্সবাজার থেকে মোটরসাইকেলে করে ইয়াবার একটি চালান চট্টগ্রামের দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে চৌমুহনী বাজারের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করেন আভিযানিক দলের সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় পটিয়া উপজেলার চক্রশালার জলুয়ার দিঘীর পাড় এলাকার এসএম কমিউনিটি সেন্টারের সামনে চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশা থেকে সন্দেহভাজন সালমা বেগম ও মো. তারেক নামে দুই যাত্রীকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তারেক জানান, সালমার পেটের ভেতরে ইয়াবা রয়েছে। পরে তাঁদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে এক্স-রে পরীক্ষায় বিষয়টি নিশ্চিত হয়। এরপর স্বাভাবিক প্রক্রিয়ায় সালমার পেট থেকে ৩৮টি প্যাকেটে ১ হাজার ৯০০ ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, রাত সাড়ে ১১টার দিকে আনোয়ারা উপজেলার চৌমুহনী বাজার এলাকায় চেকপোস্ট বসায় এসআরবি-৭। এ সময় একটি মোটরসাইকেলের চালক চেকপোস্ট দেখে পালিয়ে যান। পরে মোটরসাইকেলের সিটের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য পাঁচ লাখ টাকা। আটক দুজন, উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মোটরসাইকেল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]