সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত নতুন পে স্কেল চলতি জুলাই মাস থেকেই বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। তবে নতুন এই বেতনকাঠামো একসঙ্গে নয়, ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। যদিও বেতন কত শতাংশ বাড়বে, কত ধাপে তা বাস্তবায়ন হবে, কোন গ্রেডে কী পরিমাণ বৃদ্ধি পাবে এবং গেজেট কবে প্রকাশ হবে—এসব বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, নতুন পে স্কেলের খসড়া প্রস্তুতের কাজ প্রায় শেষ পর্যায়ে। আর্থিক সক্ষমতা, প্রশাসনিক প্রস্তুতি এবং বাস্তবায়নের বিভিন্ন দিক পর্যালোচনা শেষে চলতি জুলাইয়ের মাঝামাঝি অথবা শেষ সপ্তাহে গেজেট প্রকাশ করা হতে পারে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, নতুন পে স্কেলের কাঠামো, বাস্তবায়নের ধাপ, সরকারের ওপর আর্থিক প্রভাব এবং সফটওয়্যারভিত্তিক বেতন ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করেই চূড়ান্ত গেজেট জারি করা হবে।
তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বস্তির খবর হলো, গেজেট প্রকাশে কিছুটা বিলম্ব হলেও নতুন পে স্কেলের কার্যকারিতা ১ জুলাই থেকেই গণনা করা হতে পারে। সে ক্ষেত্রে গেজেট প্রকাশের পর তারা বকেয়াসহ বর্ধিত বেতনের সুবিধা পাবেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর