নীলফামারীর কিশোরগঞ্জে মৎস্য চাষ প্রযুক্তি সেবা প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় চাষীদের মাঝে গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব উপকরণ বিতরণ করা হয়।
উপকরণ সমূহ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তৌহিদুর রহমান, উপজেলা বিআরডিবি অফিসার আল মিজানুর রহমান, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও মৎস্য চাষিবৃন্দ।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬ জন চাষিকে গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে প্রদর্শনী উপকরণ হিসেবে মাছের খাদ্য , চুন, ডিএপি ও জৈব সার, পেঁপেঁ চারা, বেগুন চারা, লাউ চারা; সবুজ শাক, লালশাক বীজ, করলা বীজ, শিম বীজ, শসা বীজ, মাচা তৈরির জাল, জিআই তার, বালাইনাশক ফাঁদ, সাাইনবোর্ড, পিলারসহ অন্যান্য উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর