• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১৬ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
আব্দুল ওয়াদুদ
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৬, ০৬:৫৬ বিকাল

শেখ হাসিনা ছিল ধনীদের, বিএনপি জনগণের সরকার: জিএম সিরাজ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভা কার্যালয় ও মির্জাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে পৃথক দুটি অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী, বিএনপি নেতা গোলাম মাহবুব প্যারিস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম শামীম, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব জাহিদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, আওয়ামী লীগ সরকারের সময় শেখ হাসিনার সরকার ছিল ধনীদের সরকার। তারা কখনো গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কথা চিন্তা করেনি। বিএনপি জনগণের সরকার। এই সরকার সব সময় গরিব ও অসহায় মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

এ সময় জানানো হয়, মানবিক সহায়তার অংশ হিসেবে শেরপুর পৌরসভার ৩৩৩ জন এবং মির্জাপুর ইউনিয়নের ১৬৭ জনসহ মোট ৫০০ জন সুবিধাভোগীর মাঝে জনপ্রতি ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]