• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
সোহেল রানা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৬, ০৭:৩০ বিকাল

সিরাজগঞ্জে হানি ট্র্যাপে ফেলে সৌদি প্রবাসী অপহরণ, মূলহোতা নারী গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সিরাজগঞ্জের সলঙ্গায় সৌদি প্রবাসী রাসেল ফকিরকে অপহরণ করে আপত্তিকর ভিডিও ধারণ এবং তা প্রকাশের ভয় দেখিয়ে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় মূলহোতা লাকী খাতুন (২৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন সলঙ্গা থানার অফিসার ইনচার্জ আসলাম আলী।

তিনি বলেন,.রবিবার রাতে সলঙ্গা থানার তেলকুপি পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে ভুক্তভোগী বেলকুচি থানার শোলাকুড়া গ্রামের রাসেল ফকিরকে (৩০) উদ্ধার করা হয়। এসময় সলঙ্গা থানার তেলকুপি গ্রামের শাহীন শেখের স্ত্রী মোছা: লাকী খাতুনকে (২৬) গ্রেপ্তার করা হয়।

আরোও বলেন, নিখোঁজ হওয়ার পর অপহরণকারীরা রাসেলের পরিবারের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরিবার প্রথমে বিকাশে ৫০ হাজার টাকা পাঠায়। পরে আরও ৫ লাখ টাকা নিতে এলে রবিবার রাতে সলঙ্গা থানার তেলকুপি এলাকায় পুলিশের অভিযানে লাকী খাতুনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় এবং তার বাড়ি থেকে অপহৃত রাসেল ফকিরকে উদ্ধার করা হয়।

এ সময় মুক্তিপণ আদায়ে ব্যবহৃত একটি মোবাইল ফোন, সিম ও ৫০ হাজার টাকা জব্দ করা হয়। পুলিশ জানায়, পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে একটি মামলা হয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]