ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনা সংরক্ষণ, গণতন্ত্রের মূল্যবোধ সমুন্নত রাখা এবং উদযাপনমূলক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) নির্বাচনী এলাকায় গঠিত ‘ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদযাপন উপদেষ্টা পরিষদ-২০২৬’-এর সদস্য হিসেবে মনোনীত হয়েছেন আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি মো. সানোয়ার হোসাইন এবং সাধারণ সম্পাদক ইসমাইল হাবিব।
তাদের এই মনোনয়নকে আশুলিয়া থানা ছাত্রদলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছেন। সংগঠনের দুই শীর্ষ নেতার এ অন্তর্ভুক্তির মাধ্যমে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ইতিহাস, গণতান্ত্রিক চেতনা এবং শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার কার্যক্রম আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
নবগঠিত পরিষদে ১৫ সদস্যের উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়েছে। এতে উপদেষ্টা হিসেবে রয়েছেন মোহাম্মদ তমিজ উদ্দিন। এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে রয়েছেন জহির মোহাম্মদ বাবর, ওয়াসিম আহমেদ অনিক, মাহফুজ ইকবাল, নবীনুল ইসলাম নবীন, সেলিম রেজা, জনি দেওয়ান, রাকিব খন্দকার, মঞ্জুরুল হক সৌরভ, সুজন সিকদার, এহসানুল হক ফেরদৌস, ইয়ালিদ নাঈম, লিংকন মিয়া, মো. নির্জন ও তোফায়েল হোসেন।
পরিষদের সম্মানিত সদস্য হিসেবে রাখা হয়েছে রকিব দেওয়ান রকি, মো. শহিদুল ইসলাম, মো. সুরুজ্জামান এবং তানিয়া ইয়াসমিনকে।
এছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন আরমান হোসেন বাবু, ইমু ইমরান, মো. সানোয়ার হোসাইন, আহমেদ ফয়সাল, মোশারফ হিমেল খান, মো. ইসমাইল হাবিব, কমল চন্দ্র, রহিচ আহমেদ রাফি, রায়হান মাহাবুব, আলহাজ্ব মাদবর, রাসেল তালুকদার স্বাধীন, তাজ খান নাঈম, মো. জাহিদুল ইসলাম শাওন, মো. মোজাম্মেল হোসেন মজুমদার, তানজীল রহমান, শাকিল হোসেন, রয়মান মোস্তফা, মিজানুর রহমান, মাহমুদুল হাসান শোভন, শাফি ইমাম এবং মো. রিয়াদ হোসেন রিকু।
ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ইতিহাস, গণতান্ত্রিক চেতনা এবং শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পরিষদটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে। একই সঙ্গে সাভার-আশুলিয়াজুড়ে ব্যাপক জনসম্পৃক্ততার মাধ্যমে উদযাপন কার্যক্রম সফল করতে পরিষদের সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর