এলাকার মানুষকে সাথে নিয়ে নির্বাচন করতে চাই,আমি চেয়ারম্যান হতে না এলাকাবাসির সেবক হতে চাই। হাবাসপুর ইউনিয়নের মানুষ বিশেষ করে আমাদের চরআফড়া চরঝিকরি এই অঞ্চলের মানুষ বরাবরই অবহেলিত, আমরা চাই সকলে মিলে অবহেলিত এই অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাতে।
আমার রাজনৈতিক অভিভাবক রাজবাড়ী- ২ আসনের জাতীয় সংসদ সদস্য, রাজবাড়ী জেলা বিএনপি'র বারবার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক মো: হারুন অর-রশিদ তার অনুপ্রেরণা ও আদর্শ ধারণ করে আমি রাজনীতি করে চলছি।
আমার পিতা আনছার প্রামাণিককে জন্ম থেকেই দেখছি তিনি বিএনপির রাজনীতি করেন, পরিবারের আদর্শ, মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মমতাময়ী মা মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শে গড়া দল বিএনপি সে দলের একজন সক্রিয় সদস্য হতে পেরে নিজেকে গর্বিত মনে করি।
বাংলাদেশের প্রধানমন্ত্রী বিএনপির কর্ণধার তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমাদের এই অবহেলিত অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাতে আমার নির্বাচনে প্রার্থী হওয়া। আমাদের ইউনিয়নে একটি কথা প্রচলিত আছে চরআফড়ার মানুষ যে দিকে চেয়ারম্যান হয় সে দিকে, তাই আমি আমার এলাকার সকল ভাই বোন বন্ধু শুভাকাঙ্ক্ষী এলাকার আপামর জনসাধারণকে অনুরোধ করবো নিজ এলাকায় চেয়ারম্যান রাখতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।
আসুন আমরা একসাথে পথ চলি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকার মানুষের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করি, আমি বিশ্বাস করি জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে মূল্যায়ন করবে, দলের দুর্দিনে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি, আশাকরি দল সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে। হাবাসপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী জিয়া সাইবার ফোর্সের রাজবাড়ী জেলা শাখার আহবায়ক তরুণ উদীয়মান যুবদল নেতা মোঃ আমিরুল ইসলাম নির্বাচনী উঠান বৈঠকে এসব কথা বলেন।
শনিবার বিকালে চরআফরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে আয়োজিত ৭ও ৮ নং ওয়ার্ডের জনসাধারণ নিয়ে উঠান বৈঠকে স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদল ও এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে মাদকমুক্ত সমাজ গঠন,যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর