• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৩১ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত
বিনোদন ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৬, ১২:৫৫ দুপুর

ভাইরাল ভিডিওর পর রহস্যময় পোস্ট, কাকে ইঙ্গিত করলেন পায়েল?

ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা যেন থামছেই না। কয়েকদিন আগে মালদ্বীপে এক তরুণের সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও টিকটকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই অভিনেত্রীর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে শুরু হয় নানা জল্পনা-কল্পনা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মালদ্বীপে অবকাশযাপনের সময় এক তরুণের সঙ্গে সময় কাটাচ্ছেন কেয়া পায়েল। কখনো গল্প করছেন, আবার কখনো রেস্টুরেন্টে নিজের হাতে ওই তরুণকে খাবার খাইয়ে দিচ্ছেন। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকেই জানতে চান, ভিডিওতে থাকা তরুণটি কে এবং তার সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক কী।

তবে বিষয়টি নিয়ে শুরু থেকে নীরব ছিলেন কেয়া পায়েল। ভিডিও ভাইরাল হওয়ার পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও এ নিয়ে কোনো মন্তব্য বা ব্যাখ্যা দেননি তিনি।

এরই মধ্যে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন একটি ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। ছবির সঙ্গে দেওয়া একটি সংক্ষিপ্ত ক্যাপশনই আবারও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে দেওয়া ওই পোস্টে কেয়া পায়েল লিখেছেন, "প্রথম ভালোবাসা কি ভোলা যায়?"

ক্যাপশনটি প্রকাশের পর মুহূর্তেই ভক্ত-অনুরাগী ও নেটিজেনদের নজর কাড়ে। পোস্টের মন্তব্যের ঘরে শুরু হয় নানা ধরনের আলোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, কয়েকদিন আগে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা সেই তরুণকেই কি ইঙ্গিত করেছেন কেয়া পায়েল? আবার কেউ কেউ মনে করছেন, এটি হয়তো তার ব্যক্তিগত জীবনের অন্য কোনো স্মৃতির বহিঃপ্রকাশ।

তবে এসব আলোচনা-জল্পনার কোনো বিষয়ে এখনো মুখ খোলেননি কেয়া পায়েল। ভাইরাল ভিডিও কিংবা সাম্প্রতিক পোস্ট—দুই বিষয়েই অভিনেত্রী নীরব রয়েছেন। ফলে তার রহস্যময় ক্যাপশনকে ঘিরে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে।

উল্লেখ্য, সম্প্রতি একাধিক নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন কেয়া পায়েল। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি। তার প্রতিটি পোস্টই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। তাই এবারও একটি ছোট্ট ক্যাপশন ঘিরেই শুরু হয়েছে নতুন আলোচনা।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]