বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের নিমাইদিঘী আদর্শ মহাবিদ্যালয় গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর।
৬ জুলাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর কলেজ পরিদর্শক প্রফেসর মো. মাহবুব হাসান স্বাক্ষরিত এক পত্রে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদরকে নিমাইদিঘী আদর্শ মহাবিদ্যালয় গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি মনোনীত করেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নিমাইদিঘী আদর্শ মহাবিদ্যালয় গভর্নিং বডির এডহক কমিটির নবনিযুক্ত সভাপতি বেলায়েত হোসেন আদর দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক, মানবিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি এক সময়ের রাজপথের সাহসী ছাত্রনেতা ছিলেন। এ ছাড়াও তিনি নন্দীগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দুইবার কাউন্সিলর নির্বাচিত হন। তিনি শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং আধুনিক শিক্ষার সঙ্গে ধর্মীয় শিক্ষার সমন্বয়ে শিক্ষাপ্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নিমাইদিঘী আদর্শ মহাবিদ্যালয় গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি বেলায়েত হোসেন আদর বলেন, নন্দীগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নিমাইদিঘী আদর্শ মহাবিদ্যালয় গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি পদে আমাকে নিযুক্ত করায় বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেনসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। এ জন্য সবার সহযোগিতা কামনা করি।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর