• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১০ জুলাই, ২০২৬, ০৩:৫১ দুপুর

ব্রাজিল-জার্মানির কাতারে নাম লিখিয়েছে ফ্রান্স 

ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলে নিজেদের সোনালি সময় পার করছে ফ্রান্স। গত এক দশকেরও বেশি সময় ধরে ধারাবাহিক সাফল্যে তারা অন্যতম সফল দল হিসেবে প্রতিষ্ঠিত। সেই ধারাবাহিকতা ধরে রেখে টানা তৃতীয় বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা। এর মধ্য দিয়ে ইতিহাসে তৃতীয় দল হিসেবে আটবার বিশ্বকাপের শেষ চারে ওঠার কৃতিত্ব অর্জন করেছে ফ্রান্স।

বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে গত রাতে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ফ্রান্স। কিলিয়ান এমবাপে ও উসমান দেম্বেলের গোলে সহজ জয় তুলে নেয় দিদিয়ের দেশমের দল। এই সাফল্যের মধ্য দিয়ে বিশ্বকাপ ইতিহাসে ৮ বার সেমিফাইনালে উঠল ফরাসিরা। সর্বোচ্চ ১২ বার শেষ চারে ওঠার রেকর্ড জার্মানির, আর ব্রাজিলের মতো ফ্রান্সও এখন ৮ বার সেমিফাইনালে খেলার কীর্তি গড়েছে।

এছাড়াও বিশ্বকাপে ধারাবাহিক সাফল্যের দিক থেকে জার্মানি ও ব্রাজিলের কাতারে নাম লিখিয়েছে ফ্রান্স। ২০০২ থেকে ২০১৪ সালের মধ্যে টানা চারটি বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল জার্মানি এবং ২০১৪ সালে জিতেছিল তাদের চতুর্থ শিরোপা। অন্যদিকে, ১৯৯৪ থেকে ২০০২ সালের মধ্যে টানা তিনবার শেষ চারে উঠে ১৯৯৪ ও ২০০২ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয় ব্রাজিল। এবার ২০১৮ থেকে ২০২৬—টানা তিনটি বিশ্বকাপের সেমিফাইনালে উঠে সেই কীর্তির পুনরাবৃত্তি করেছে ফ্রান্স। ২০১৮ সালে ক্রোয়েশিয়াকে হারিয়ে শিরোপা জয়ের পর ২০২২ সালে আর্জেন্টিনার কাছে ফাইনালে হেরেছিল তারা। এবার ট্রফি পুনরুদ্ধারের সুযোগ পেয়েছে ফরাসিরা।

বিশ্বকাপে সর্বাধিক সেমিফাইনাল খেলা দল

  • জার্মানি — ১২ বার
  • ব্রাজিল — ৮ বার
  • ফ্রান্স — ৮ বার
  • ইতালি — ৭ বার

মরক্কোকে হারিয়ে অষ্টমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ব্রাজিলের পাশে নাম লিখিয়েছে ফ্রান্স। এর মাধ্যমে ইতিহাসের তৃতীয় দল হিসেবে অন্তত আটবার শেষ চারে ওঠার কীর্তি গড়ল ফরাসিরা।

বিশ্বকাপে শুরু থেকেই ছন্দময় ও সংগঠিত ফুটবল খেলছে ফ্রান্স। সেই ধারাবাহিক পারফরম্যান্সের যথার্থ প্রতিফলনই মিলেছে তাদের সাফল্যে। এখন পর্যন্ত টুর্নামেন্টে একমাত্র দল হিসেবে নির্ধারিত ৯০ মিনিটেই পাঁচটি ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছেছে ফরাসিরা, যা তাদের আধিপত্যেরই প্রমাণ।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]